মাছের সাগর যাত্রা!
"একটি শিক্ষামূলক গল্প" ***************** একটা পুকুরে বড়ো বড়ো তিনটি মাছ বাস করত। মাছগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল ব্যতিক্রমধর্মী এবং আকর্ষণীয়। যে কারো নজরে পড়লেই তাদের ব্যাপারে কৌতূহল সৃষ্টি না হয়ে পারত না। একদিন এক মাছ শিকারী ওই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। মাছ শিকারীকে জেলেও বলা হয়। জেলে বলে কথা। তার নজরে তো না পড়ে পারেই না। জেলে এতো সুন্দর মাছ সহসা দেখেনি। কিছু সময় দাঁড়িয়ে থেকে মাছগুলোকে ভালোভাবে দেখল। কেমন যেন মোটাসোটা মাছগুলো আর দেখতে তো সুন্দরের কোনো কমতি নেই। মাছ তিনটির ভাগ্য ভালো যে জেলে মাছ শিকারের উদ্দেশ্যে বের হয় নি, তাই তার কাছে জাল বা টেটা কিংবা বর্শিটর্শি গোছের কোনো সরঞ্জামই ছিল না। মাছ শিকারী তাই বলল: আজ নয় পরে একদিন জালটাল নিয়ে এসে মাছগুলোকে ধরব। এই বলে জেলে চলে গেল। মাছেরা শিকারীর কথাগুলো শুনল। তাই ভাবলো অলসতা করলে নিশ্চয়ই শিকারীর জালে আটকা পড়তে হবে। সুতরাং যতো দ্রুত সম্ভব শিকারীদের হাত থেকে রক্ষা পাবার উপায় খুঁজে বের করতে হবে। ওই তিনটি মাছের মধ্যে একটি মাছ ছিল বেশ চালাক চতুর এবং দূরদর্শী। আরেকটি ছিল মোটামুটি চালাক এ...