কুরববানির সাথে অাকীকা দেয়া কি জায়েয?
কুরবানি ও আকীকা আলাদাভাবে করা উচিৎ। তবে একত্রে করলে আদায় হবে না তা নয়। একত্রে করলেও কুরবানী - আকীকা দুটোই আদায় হবে। কারণ আকীকাও এক ধরনের কুরবানী। হাদীস শরীফে আকীকার উপরও ‘ নুসুক ’ শব্দের প্রয়োগ হয়েছে। আর এখানে ‘ নুসুক ’ অর্থ কুরবানী। হাদীসের আরবী পাঠ এই - سئل رسول الله صلى الله عليه وسلم عن العقيقة، فقال : لا أحب العقوق كأنه كره الاسم، قالوا يا رسول الله! نسألك عن أحدنا يولد له، فقال : من أحب منكم أن ينسك عن ولده فليفعل، على الغلام شاتان مكافأتان، وعلى الجارية شاة. ( দ্র . আলমুসান্নাফ , আব্দুর রাযযাক : ৭৯৬১ ; আলমুসনাদ , আহমদ : ৬৭১৩ , ৬৭২২ ; আসসুনান , আবু দাউদ ( আকীকা অধ্যায় ) ২৮৪২ ; আস - সুনান , নাসায়ী...