নানুপুর গাউছিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা : বাংলার সূর্যসন্তান, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১৫আগস্ট উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও দীক্ষালয় মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি)  মাদ্রাসার আয়োজনে মান্যবর প্রিন্সিপাল যুগবরেণ্য আলেমে দ্বীন হযরতুলহাজ্ব আল্লামা মুসলেহ উদ্দিন আহমদ (মা.জি.আ) এর ছদারতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদেরকে ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ বিশ্বাসী হওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর মতো দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত সৈনিক হওয়ার আহ্বান জানান সুযোগ্য প্রিন্সিপাল মহোদয়।
সিনিয়র শিক্ষক জনাব নোমান-অর-রশিদ এর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন অাব্দুশ শাকুর আনচারী, অধ্যাপক ছৈয়দ হাফেজ অাহমদ, প্রভাষক মাওলানা রমজান আলী রেজভী, প্রভাষক ফখর উদ্দিন আলকাদেরী,প্রভাষক মাওলানা নাছির উদ্দিন আল-কাদেরী, সিনিয়র মুদাররিস মাওলানা আব্দুল হাই ফার্সি, মাস্টার নুরুল ইসলাম,মাস্টার মোস্তাফিজুর রহমান, মাস্টার শাহেদুল আলম প্রমুখ।
কুরআন তিলাওয়াত, হামদ-নাত-জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল সহ সকল কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয়।
সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫আগস্ট ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
সংবাদ সৌজন্যে,  গাউছিয়া ছাত্র সংসদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাইকোর্ট মাজার: হযরত খাজা শরফুদ্দিন চিশতী(রাহঃ) এঁর জীবনী

গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর জীবনী

হযরত শাহ্ মখদুম রূপস (রাহঃ) এঁর জীবনী