সাহাবীর আদর্শ দেখে ইহুদির ইসলাম গ্রহণ

 একদিন মদীনার বাজারে এক ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন, রাসুল (দ:) এর এক সাহাবীর দোকানের সামনে । একটা পণ্য দেখে পছন্দ করে দামাদামি করলেন। দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা। কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে ঐ সাহাবীটি দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন, পণ্যটি সেখান থেকে কিনতে। দাম একই, জিনিসও একই।

ক্রেতা অবাক হয়ে ঐ দোকানে গেলেন। এবং পণ্যটা কিনে ফেরত আসলেন আবার প্রথম দোকানে।

সাহাবীটি জিজ্ঞেস করলেন ক্রেতাকে,
আপনার জিনিসটা কি পাওয়া যায়নি সেখানে.?

ক্রেতা বললেনঃ পেয়েছি, কিন্তু আমি অন্য
একটা কথা জানার জন্য এসেছি।

সাহাবী :- কী কথা ?

- আপনি যার কাছে আমাকে পাঠিয়েছেন সে তো আমার ধর্মের মানুষ—ইহুদি।
আবার অন্যদিকে আপনি একজন ব্যবসায়ী হয়ে ব্যবসার প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালেন, মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলেন, কিন্তু কেন?

তখন রাসূলে পাক (দ:) এর আদর্শে আদর্শিত সাহাবীটি মুছকি হেসে বললেনঃ মহান আল্লাহ আমাকে আজকের মতো যথেষ্ট রিযিক দিয়েছেন। যতটুকু আমার প্রয়োজন আজকের দিনের জন্য ততটুকুই ব্যবসা হয়েছে আমার। কিন্তু ঐ লোকটি সকাল থেকে বসে আছে।বেচাকেনাটা ও তেমন হয়নি ওর। তার ও তো পরিবার আছে। ঘরে আহার তো নিয়ে যেতে হবে। একজন ক্রেতা পেলে অন্তত তার ন্যুনতম চাহিদাটুকু হয়ত মিটবে। কিছুটা হলেও তার উপকার হবে।  আর আমাদের নবীজি (দ) বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর খেয়াল রাখিও।

ইহুদী ক্রেতাটি, সাহাবীর এমন সততা ও আদর্শ দেখে হতবাক হয়ে ভাবলেন। যে ধর্ম
মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায়, সেই ধর্ম কখনোই মিথ্যা হতে পারে না। সাথে সাথে তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করে ফেললেন। ( হেকায়াতুস সাহাবা:- ৩৮৯)

এটাই ইসলামের আদর্শ। এই আদর্শ দিয়েই ইসলাম বিশ্ব বিজয় করেছেন ; অস্ত্র কিংবা যুদ্ধ দিয়ে নয়।
মুসলমানগণ এই মহান আদর্শ যতদিন ধারণ করবে ততদিন তারা ইসলামকেই ধারণ করবে।কেননা, ইসলাম কোন নাম মাত্র ধর্ম নয়; এটি মানুষের কল্যাণময় জীবনব্যবস্থা। আসুন ইসলামকে আদর্শিক ভাবে  ধারণ করে সত্যিকার মুসলিম হিসেবে বিশ্ব বিজয় করি।   -শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিয়ে সওয়াবের ভাগী হোন।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমীন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাইকোর্ট মাজার: হযরত খাজা শরফুদ্দিন চিশতী(রাহঃ) এঁর জীবনী

গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর জীবনী

হযরত শাহ্ মখদুম রূপস (রাহঃ) এঁর জীবনী