প্রধান মেনু খুলুন সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী , ( ইংরেজি : Syed Ahmed Ullah Maizbhanderi ) বা সৈয়দ আহমদ উল্লাহ (১৫ জানুয়ারি ১৮২৬ - ২৩ জানুয়ারি ১৯০৬) হলেন একজন সুফি সাধক ও মাইজভান্ডারী তরীকার [১] প্রতিষ্ঠাতা। তিনি আহমদ উল্লাহ মাইজভান্ডারী নামেই বহুল পরিচিত। তার অনুসারীগণ যে সকল প্রচার-প্রকাশনা বাংলা , আরবি , উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে, তাতে তার নাম গাউছুল আজম হযরত মৌলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী কেবলা ক্বাবা কাদ্দাছাল্লাহু ছিরহুল আজিজ / (কঃ) লিখতে দেখা যায়। এছাড়াও তিনি গাউছুল আজম, হযরত কেবলা, গাউছুল আজম মাইজভান্ডারী, বড় মৌলানা, খাতেমুল অলদ, শাঁই-এ-লিল্লাহ্ প্রভৃতি উপনামেও পরিচিত। [২] [৩] [৪] [৫] [৬] সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর মাজার, ফটিকছড়ি , চট্টগ্রাম , বাংলাদেশ জন্ম আহমদ উল্লাহ আনু. ১৪ জানুয়ারি ১৮২৬ ফটিকছড়ি , চট্টগ্রাম , বাংলাদেশ মৃত্যু ২৩ জানুয়ারি ১৯০৬ (৮০ বছর) ...
মন্তব্যসমূহ